Don't Miss
Home / হোম স্লাইডার / পনির না ডিম, ওজন কমাতে কোনটি বেশি খাবেন
ফ্যাটযুক্ত খাবার খাদ্যতালিকা থেকে বাদ রাখেন

পনির না ডিম, ওজন কমাতে কোনটি বেশি খাবেন

এমএনএ জীবনচর্চা ডেস্ক : বাড়তি ওজন নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না। অনেকেই এই বাড়তি ওজন কমাতে ফ্যাটযুক্ত খাবার খাদ্যতালিকা থেকে বাদ রাখেন। আর প্রোটিন যুক্ত খাবার খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেন। পনির আর ডিম, এই দুটি খাবারে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। এক্ষেত্রে অনেকেই চিন্তা করেন যে ওজন কমাতে কোনটি খাবেন?
এক একটি ডিমে আছে ৬ গ্রাম প্রোটিন। এছাড়াও পুষ্টির নানা উপাদান থাকে এই খাদ্যে। আছে প্রচুর পরিমাণ ক্যালশিয়াম। একটি ডিমে ২৪.৫ মিলিগ্রাম ক্যালশিয়াম থাকে। যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও ডিমে থাকে ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিংক এবং কোলেস্টেরল।

পনিরে প্রোটিনের মাত্রা ডিমের চেয়েও খানিকটা বেশি। ৪০ গ্রাম লো ফ্যাট পনিরে ৭.৫ গ্রাম প্রোটিন থাকে। ক্যালশিয়াম থাকে ১৯০ মিলিগ্রাম। কার্বোহাইড্রেট, ফোলেট, ফসফরাস, পটাশিয়ামও থাকে যথেষ্ট পরিমাণে।

কোনটি খাবেন, ডিম নাকি পনির?

দু’টি খাবারই অত্যন্ত পুষ্টিকর। ওজন কমাতে চাইলে দু’টি খাদ্যই যথেষ্ট সাহায্য করতে পারে। তবে দু’টি খাবারে আলাদা আলাদা ধরনের ভিটামিন রয়েছে। যে ধরনের ভিটামিন আপনার শরীরে বেশি প্রয়োজন, তা বুঝে বেছে নেয়া যেতেই পারে। কিন্তু যারা ডিম খান, সঙ্গে তারা পনিরও খেতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। আর যারা ডিম খান না, তারা একটু বেশি পরিমাণে পনির খেলে শরীর বেশি ভালো থাকবে। পনিরে প্রোটিনের পরিমাণ যেহেতু বেশি, তাই চিকিৎসকদের একাংশের বক্তব্য যে, ওজন কমানোর সময়ে ডিমের চেয়ে পনির খাওয়া বেশি লাভজনক হতে পারে।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...