Don't Miss
Home / আজকের সংবাদ / পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে

পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে

এমএন সংবাদ ডেস্ক :  দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।এর মধ্যে ইভিএমে ভোট হচ্ছে ২৯টি পৌরসভায়। বাকি পৌরসভার ভোটগ্রহণ করা হচ্ছে ব্যালটপেপারে।

তবে ভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় থাকছে না কোনো সাধারণ ছুটি। নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনে রয়েছে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর মোবাইল ফোর্স।

এর আগে ২৮ ডিসেম্বর প্রথম ধাপে দেশের ২৪ পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার ৪ ধাপে পৌর নির্বাচন করছে কমিশন। এর মধ্যে তিন ধাপে ১৫০টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে।

 

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...