Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / প্যাটার্ন লক ভুলে গেলে করণীয়
প্যাটার্ন লক

প্যাটার্ন লক ভুলে গেলে করণীয়

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ যারা প্যাটার্ন লক ব্যবহার করেন তারা মাঝে মধ্যেই ঝামেলায় পড়েন। প্যাটার্ন লক ভুলে যান। ঘন ঘন প্যাটার্ন লক বদল করার ফলে এমন সমস্যায় পড়তে হয়-

– প্যাটার্ন লক ভুলে গেলে কয়েকবার চেষ্টা করার পর স্ক্রিনের নিচে ফরগট পাসওয়ার্ড অপশন আসবে। সেটিতে ক্লিক করুন। এরপর সেখান থেকে নতুন প্যাটার্ন লক দিয়ে নিন।

– এছাড়া আরও এক উপায়ে কাজটি করতে পারেন। এজন্য স্মার্টফোনের পাশে থাকা বোতামটি প্রেস করে ফোনটি সুইচ অফ করে অপেক্ষা করুন।

– তারপরে একই সঙ্গে ফোনের পাওয়ার সুইচ এবং ভলিউম ডাউন বোতাম দুটি দীর্ঘক্ষণ চেপে ধরে রাখুন। ফলে আপনার স্মার্টফোনটি রিকভারি মোডে চলে যাবে। আর একবার রিকভারি মোডে গেলেই প্রেস করা বন্ধ করুন।

– রিকভারি মোডে থাকার সময় ফ্যাক্টরি রিসেট অপশনটি বেছে নিন। এবার ওয়াইপ কেচ অপশনে ক্লিক করুন। এর মাধ্যমে মোবাইলের স্টোরেজের সমস্ত ডেটা পরিষ্কার হয়ে যাবে।

– এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর ফোনটি চালু করতে হবে এবং এবার পাসওয়ার্ড ছাড়াই আপনার ফোন খুলে যাবে।

– ফ্যাক্টরি রিসেট দিয়েও স্মার্টফোন খুলতে পারবেন। তবে এতে আপনার স্মার্টফোনে থাকা কোনো ছবি বা ফাইল আর পাবেন না। যদি না সেগুলো গুগল ড্রাইভে সেভ করা থাকে।

– আরও এক কাজ করতে পারেন। নতুন প্যাটার্নের একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ই-মেইলে। এতে অন্য কোনো স্মার্টফোন বা ডেস্কটপ থেকে সহজেই প্যাটার্নটি খুঁজে পাবেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...