Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ

এমএনএ প্রতিবেদক

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন এবং এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কেও সংক্ষিপ্ত মতবিনিময় হয় বলে জানানো হয়েছে।

x

Check Also

নেতাজীর সম্পদ রহস্য: ইতিহাসের অন্ধকার অধ্যায়ে দলিলের আলো

মহসীনুল করিম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যাঁকে ঘিরে ইতিহাস, ...