এমএনএ জাতীয় ডেস্ক : জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন বিশেষ আর্থিক অনুদান হিসেবে জাতীয় প্রেসক্লাবে ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।
শেখ হাসিনার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এর হাতে এই চেক হস্তান্তর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোঃ নজরুল ইসলাম, উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস এবং সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

