Don't Miss
Home / আজকের সংবাদ / অমর একুশে গ্রন্থমেলা ফেব্রুয়ারিতে হচ্ছে না

অমর একুশে গ্রন্থমেলা ফেব্রুয়ারিতে হচ্ছে না

এমএনএ সংবাদ ডেস্ক : ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে গ্রন্থমেলা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।

বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ১ ফেব্রুয়ারি ফিজিক্যালি বই মেলা শুরু করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বা পরিবর্তন সাপেক্ষে আমরা পরবর্তী তারিখ ঘোষণা করবো।

যদিও এর আগে পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়ালি বই মেলা আয়োজনের ব্যাপারে পরিকল্পনা ছিল একাডেমির। তখন বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল লেখক ও প্রকাশকদের মাঝে।

নিয়ম অনুযায়ী প্রতিবছর ১ ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। লেখক, প্রকাশক ও পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কিন্তু করোনার কারণে এবার আর তা হচ্ছে না।

করোনা মহামারিতে অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ করতে সংস্কৃতি মন্ত্রণালয়ে  প্রস্তাব দিয়েছেন  প্রকাশকরা।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেছেন, করোনার কারণে ফেব্রুয়ারিতে বই মেলা হচ্ছে না। কারণ শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। আমরা আপাতত মেলা স্থগিত ঘোষণা করেছি। কবে আবার বইমেলা হবে, সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। লেখক, প্রকাশক ও পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কিন্তু করোনার কারণে এবার আর তা হচ্ছে না।

x

Check Also

আলোচনার মধ্যেই নতুন হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার প্রক্রিয়া চলমান থাকলেও ইরানের ওপর নতুন করে যুক্তরাষ্ট্র হামলা ...