Don't Miss
Home / আজকের সংবাদ / বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে কড়া নিরাপত্তা।

বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে কড়া নিরাপত্তা।

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথকে ঘিরে সহিংস বিক্ষোভ ও সশস্ত্র প্রতিবাদের আশঙ্কায় যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যের রাজধানীতে সশস্ত্র মিছিল নিয়ে নামতে পারে বলে সতর্ক করেছে এফবিআই। সারা দেশ থেকে ন্যাশনাল গার্ডের সদস্যদের ওয়াশিংটন ডিসিতে পাঠানো হচ্ছে।

ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল বন্ধ রাখা হয়েছে। সড়কগুলোতে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড।

শনিবার থেকে বাইডেনের অভিষেক পর্যন্ত রাজ্য ক্যাপিটল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে টেক্সাস।

ওয়াশিংটন ডিসি থেকে ভুয়া আইডি কার্ড, গুলি ভর্তি পিস্তল ও গোলাবারুদসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভার্জিনিয়া থেকেও এক ব্যক্তিকে দুটি অস্ত্র ও ৫শ’ ৯ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

আগামী ২০ জানুয়ারি দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...