Don't Miss
Home / রাজনীতি / বিএনপি মুখোশের আড়ালে বহুরূপী দানব: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি মুখোশের আড়ালে বহুরূপী দানব: ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ গণতন্ত্রের বুলি মুখে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তির লালন পালনকারী দল বিএনপি- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুখোশের আড়ালে বহুরূপী দানব।

বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশে এখন অদৃশ্য ও দৃশ্যমান দুইটি শত্রু বিরাজমান। অদৃশ্য শত্রু হচ্ছে করোনাভাইরাস আর দৃশ্যমান শত্রু বিএনপি। বিএনপির নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতিকে অদৃশ্য শত্রু করোনার চেয়েও ভয়ংকর।

রাজনীতির মাঠে প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, তাই বলে কেউ কাউকে শত্রু ভাবা ঠিক নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দায়িত্বশীল বিরোধীদল উন্নয়নের সহযাত্রী, কিন্তু বিএনপি নিজেরা তাদের কর্কট রূপ প্রমাণ করেছে।

বিএনপি জনআতংকে ভুগছে তাই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, তারা ক্ষমতার হ্যালুসিনেশনে ভুগছে। তাই দেশের উন্নয়ন এবং উত্তরণ তাদের গায়ের জ্বালা বাড়ায়। ইতিহাস বলে বিএনপি যাদের বন্ধু তাদের শত্রুর দরকার নেই।

‘‘যাদের ক্ষমতা লিপ্সার কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হয়, যারা জনগণের কাছে যাওয়ার নৈতিক মনোবল হারিয়ে বিদেশি শক্তির দ্বারে ধরণা দেয়, তারা আওয়ামী লীগের ক্ষতি সাধনের জন্য দেশ ও জাতির যেকোন ক্ষতি করতেও প্রস্তুত।’’

তিনি বলেন, একটি ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যে ইতিহাসের কাঠগড়ায় বিএনপি’র বিচার শুরু হয়ে গেছে। রাজপথ আর ভোটার বাক্স তার প্রমাণ। মিথ্যাচার আর প্রতিহিংসার রাজনীতির কারণে বিএনপি’র জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে। বর্ষণ নয়, তর্জন-গর্জনেই ফখরুল ইসলাম আলমগীরদের অর্জন সীমাবদ্ধ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...