এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি যে ষড়যন্ত্রের রাজনীতি করে তা এখন জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা জানতে পেরেছি খালেদা জিয়া লন্ডনে বসে বিভিন্ন দেশের গোয়ান্দা সংস্থার সাথে বৈঠক করেছেন। বাংলাদেশের সরকারকে উৎখাত করতে তিনি ইসরাইল ও পাকিস্তানের গোয়েন্দাদের সাথেও বৈঠক করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব-উল-আলম হানিফ বলেন, সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ পাওয়া গেলে খালেদা জিয়ার বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে পারে। বিএনপি যে ষড়যন্ত্রের রাজনীতি বিশ্বাস করে তা জাতির কাছে পরিষ্কার।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ নন্দী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

