বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর শীর্ষে ঢাকা
Posted by: News Desk
December 15, 2019
এমএনএ রিপোর্ট : বিশ্বের সব শহরকে পেছনে ফেলে দূষণে শীর্ষে চলে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ রবিবার দুপুরে এই প্রতিবেদন লেখার সময়েও দূষণে সবার চেয়ে এগিয়ে রয়েছে শহরটি।
যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ালের তথ্যানুসারে, সকাল পৌনে ৯টায় বায়ু দূষণের মাত্রা ছিল ২৩৭ পিএম। ২৩৬ পিএম নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মঙ্গোলিয়ার উলানবাটোর।
১৯৭ পিএম নিয়ে আফগানিস্তানের কাবুল তৃতীয়, ১৯১ পিএম নিয়ে পাকিস্তানের লাহোর চতুর্থ, ১৮৩ পিএম নিয়ে চীনের চেংদু পঞ্চম এবং ১৮২ পিএম নিয়ে ষষ্ঠ ছিল ভারতের দিল্লি।
দুপুরে ঢাকার বায়ু দূষণের মাত্রা ছিল ১৯০ পিএম। এরপরে চলে আসে চীনের চেংদু ও উহান। চার নম্বরে ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি। আর উলানবাটোর ১১ নম্বরে।
তবে প্রথম ১০টি শহরের মধ্যে চীনের চারটি ও ভারতে তিনটি রয়েছে। দূষণের শহরের মধ্যে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের কলকাতা রয়েছে পাঁচ নম্বরে।
২৩৭ পিএম বায়ুদূষণ খুবই অস্বাস্থ্যকর। বিশ্বের বিভিন্ন দেশ এরকম পরিস্থিতিতে নানা ধরনের সতর্কতা জারি করে। কিন্তু বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে এ ধরনের কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
দূষিত নগরীর শীর্ষে ঢাকা সবচেয়ে বিশ্বের 2019-12-15