Don't Miss
Home / আন্তর্জাতিক / বেলজিয়ামে মহানবী (সাঃ)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের জন্য শিক্ষক বরখাস্ত
মহানবী হযরত মুহাম্মাদ (সা.)

বেলজিয়ামে মহানবী (সাঃ)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের জন্য শিক্ষক বরখাস্ত

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের পর এবার বেলজিয়ামের একটি স্কুলে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করেছেন শিক্ষক। এ ঘটনার পর পর ওই স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

ব্রাসেলসের মোলেনবিক সেন্ট-জিন এলাকার একটি স্কুলে এ ঘটনা ঘটে বলে জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র।

বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো সম্প্রতি মহানবীকে যেসব ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে ওই শিক্ষক তার একটি কার্টুন পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দেখান। একই কাজ করে কীভাবে একজন ফরাসি স্কুল শিক্ষক নিহত হন তারও বর্ণনা দেন ওই শিক্ষক।

ওই শিক্ষক ক্লাসে মহানবীর অবমাননাকর কার্টুন প্রদর্শন করার পর ২-৩ জন শিক্ষার্থীর অভিভাবক স্কুল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানান। এরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

মোলেনবিকসের মেয়রের মুখপাত্র আরও বলেন, ‘একটি বিতর্কিত ছবির কারণেই আমরা তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছি। এখানে নবীর কোন ছবি না হয়ে অন্য কোন বিতর্কিত ছবি থাকলেও একই ব্যবস্থা নিতাম।’

সম্প্রতি ফ্রান্সের একটি স্কুলে শিক্ষার্থীদের সামনে মহানবীর ব্যঙ্গাত্মক কাটুন প্রদর্শন করেন স্যামুয়েল প্যাটি নামে এক শিক্ষক। এর জেরে হামলায় তিনি নিহত হন। পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ওই হত্যাকাণ্ডের জন্য তার দেশের ‘উগ্র’ মুসলমানদের দায়ী করেন।

কার্টুন এবং ইসলাম নিয়ে কুটূক্তির জেরে বিশ্ব জুড়ে ম্যাক্রাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বয়কট করা হচ্ছে ফরাসি পণ্য। তবে শনিবার নিজের ভোল পাল্টে হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের কারণে মুসলিমদের ব্যথিত হওয়ার বিষয়টি অনুধাবন করেছেন বলে জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

যদিও ধর্ম নিয়ে দেশজুড়ে চলমান সহিংসতা কোন ভাবে বরদাস্ত করা হবে না বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সতর্ক করে তিনি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...