Don't Miss
Home / আজকের সংবাদ / ব্যবসাসফল ছবির শীর্ষে ‘হাউজফুল থ্রি’

ব্যবসাসফল ছবির শীর্ষে ‘হাউজফুল থ্রি’

এমএনএ বিনোদন ডেস্ক : ‘হাউজফুল’ সিরিজের তৃতীয় ছবি ‘হাউজফুল থ্রি’ প্রেক্ষাগৃহে এসেছে গত ৩ জুন। চলতি বছরের হিসাবে মুক্তির প্রথম সপ্তাহে সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকার শীর্ষে উঠে গেছে এটি।

Housefull-3সাজিদ-ফরহান পরিচালিত ছবিটিতে তারকার অভাব নেই! অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি ও লিসা হেডন- সবাই অভিনয় করেছেন এই এক ছবিতে। তাদের জনপ্রিয়তার সুবাদে বক্স অফিসে ভালো ব্যবসা করছে ‘হাউজফুল থ্রি’।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ‘হাউজফুল থ্রি’ আয় করেছে ৫৩ কোটি ৩১ লাখ রুপি। ৫২ কোটি ৩৫ লাখ রুপি আয় করে দুই নম্বরে আছে শাহরুখ খানের ‘ফ্যান’। এর পরেই আছে যথাক্রমে ‘এয়ালিফট’ (৪৪ কোটি ৩ লাখ), ‘বাঘি’ (৩৮ কোটি ৫৮ লাখ), ‘কাপুর অ্যান্ড সানস’ (২৬ কোটি ৩৫ লাখ), ‘কি অ্যান্ড কা’ (২৫ কোটি ২৩ লাখ), ‘ঘায়েল ওয়ান্স অ্যাগেইন’ (২৩ কোটি ২৫ লাখ), ‘নীর্জা’ (২২ কোটি ১ লাখ), ‘ওয়াজির’ (২১ কোটি ১ লাখ) এবং ‘আজহার’ (২০ কোটি ৮ লাখ)।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...