Don't Miss
Home / আজকের সংবাদ / ভারতে রাহুল গান্ধীর গাড়িতে হামলা

ভারতে রাহুল গান্ধীর গাড়িতে হামলা

এমএনএ ইন্টার‍ন্যাশনাল ডেস্ক : ভারতের গুজরাটের বনসকণ্ঠে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তার গাড়ি বহর লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়ে মারে হামলাকারীরা। পুলিশ হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করেছে। এতে রাহুল গান্ধী অক্ষত থাকলেও আহত হয়েছেন তার দেহরক্ষী।

রাহুল গান্ধী এক টুইটার বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হামলা চালিয়ে আমাদের পিছিয়ে দিতে পারবেন না। আমরা মানুষের জন্য কাজ করে যাবো। রাহুল গান্ধী মূলত বন্যাকবলিত এলাকা সফরে গিয়েছিলেন। রাহুলের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, কংগ্রেস নেতা অভিষেক মনু সাংভি। নাম না করে বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, এটা মারাত্মক হামলা। তারা ভেবেছে এভাবে হিংসার সৃষ্টি করে বিরোধীদের মুখ বন্ধ করবে?

গতকালের এই হামলায় রাহুলের গাড়ির কাচ সস্পূর্ণ ভেঙে গেছে বলে জানান সাংভি। গাড়ির সামনের আসনে বসে ছিলেন রাহুল। তাকে কালো পতাকা দেখানো হয়। তারপরই হামলা চালানো হয় বলে অভিযোগ। যদিও এই হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, জানি না এই হামলা সাজানো নাকি সত্যিই হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, এই হামলার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সূত্র : এনডিটিভি।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...