Don't Miss
Home / আজকের সংবাদ / মন্ত্রিসভায় আবারও দপ্তর পুনর্বণ্টন, খাদ্য মন্ত্রণালয় পেলেন জনপ্রশাসনের বারী

মন্ত্রিসভায় আবারও দপ্তর পুনর্বণ্টন, খাদ্য মন্ত্রণালয় পেলেন জনপ্রশাসনের বারী

এমএনএ প্রতিবেদক

মন্ত্রিসভায় আবারও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোহাম্মদ আমিন উর রশিদ-এর দায়িত্ব থেকে একটি মন্ত্রণালয় কমানো হয়েছে। অন্যদিকে মো. আবদুল বারী-কে অতিরিক্ত একটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান রুলস অব বিজনেস অনুযায়ী এই পুনর্বণ্টন করেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে মোহাম্মদ আমিন উর রশিদ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি—এই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন শুধু মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। এরপর কয়েক দফায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।

সর্বশেষ পুনর্বিন্যাসের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৪৯। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...