Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / মহান স্বাধীনতা দিবস: রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবস: রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

এমএনএ প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস-এ অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় একটি চৌকস পুলিশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর আইজিপি মো. আলী হোসেন ফকির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিউব্লিউএন)-এর প্রতিনিধিরাও পৃথকভাবে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানান।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...