Don't Miss
Home / হোম স্লাইডার / মাত্র দুই মিনিটেই ফিরবে ত্বকের উজ্জ্বলতা
মলিন কালচে ত্বক

মাত্র দুই মিনিটেই ফিরবে ত্বকের উজ্জ্বলতা

এমএনএ জীবনচর্চা ডেস্ক : দিনের শুরুটা নষ্ট হওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে নিজের মলিন কালচে ত্বক নজরে পড়াই যথেষ্ট। রাতে ঘুম ভালো না হলে ত্বক মলিন হয়ে যায়। কালচে ত্বক অনায়াসেই অন খারাপ করে দেয়। আর যদি দিনটি স্পেশাল থাকে, তবে তো কথাই নেই! পুরো দিনটাই মাটি হয়ে যায়।অনেকেই ভাবেন তাৎক্ষণিকভাবে তো আর ত্বক উজ্জ্বল করা যাবে না এবং ত্বকের কালচে ভাবও দূর করা যাবে না, তাহলে কি করা যায়। চিন্তা করবেন না, তাৎক্ষণিক ভাবেই ত্বকের উজ্জ্বলতা ফিরে পাওয়ার রয়েছে দারুণ কার্যকরী কৌশল। চলুন জেনে নেয়া যাক সেই কৌশলটি-

যা যা লাগবে

৩ টেবিল চামচ চাল, ৩ টেবিল চামচ তিলবীজ, ১ কাপ পানি।

তৈরি ও ব্যবহার পদ্ধতি

প্রথমে চাল ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এরপর তিল ও পানি একসঙ্গে মিশিয়ে ১ কাপ পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। সকালে পানি ঝড়িয়ে হামান দিস্তায় পিষে অথবা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে মিশ্রণ তৈরি করুন। একেবারে মিহি করে ফেলবেন না, আবার অনেক বড় দানাও রাখবেন না এভাবে পিষে নিন। এই মিশ্রণটি সকালে স্ক্রাবের মতো করে পুরো ত্বকে লাগিয়ে নিন এবং ২ মিনিট রেখে দিন। ২ মিনিট পর আলতো করে ঘষে নিন এবং ঠাণ্ডা পানিতে ভালো করে ধুয়ে ফেলুন।

আপনি চাইলে এই স্ক্রাবটি দিয়ে পুরো দেহ স্ক্রাব করে নিতে পারেন দেহের ত্বকের তাৎক্ষণিক উজ্জলতার জন্য। একটি এয়ার টাইট কনটেইনারে ভরে ৭ দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এই স্ক্রাবটি। তবে ভালো ফলাফলের জন্য দুদিন পর পর নতুন করে মিশ্রণ বানিয়ে নিন।

যেভাবে কাজ করে

>> চালের দানা ত্বকে স্ক্রাবের মতো ব্যবহৃত হয়, যার ফলে ত্বকের উপরের মরা চামড়া খুব ভালো করে দূর হয়ে যায়। সেই সঙ্গে ত্বকের উপরিভাগে জমে থাকা ময়লা দূর করে ত্বকের আসল দীপ্তি ফিরিয়ে আনতে সহায়তা করে।

>> তিলবীজ ত্বকের জন্য অনেক কার্যকরী একটি উপাদান। তিলের তেল অনেক আগে থেকেই রূপচর্চার কাজে ব্যবহার হয়ে আসছে। এই মিশ্রণের পিষে নেয়া তিল ত্বককে নারিশ ও ময়েসচারাইজ করে, যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে তাৎক্ষণিকভাবেই।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...