Don't Miss
Home / আইন আদালত / মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে উদ্যোগ চলমান: শামা ওবায়েদ

মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে উদ্যোগ চলমান: শামা ওবায়েদ

এমএনএ প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকারের আমলে ভারতকে চিঠি দেওয়া হলেও, বর্তমান সরকার এখনো এ বিষয়ে কোনো নতুন আনুষ্ঠানিক চিঠি পাঠায়নি।

মঙ্গলবার (২৪ মার্চ) ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার গঠনের পর গত এক মাসে ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে তার সঙ্গে এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি মৌখিকভাবে উত্থাপন করা হয়েছে। পাশাপাশি গত ১৭ বছরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, সেগুলোর বিচারপ্রক্রিয়া এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

আনুষ্ঠানিক চিঠি না পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি ইতোমধ্যে চলমান প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এবং আলোচনা অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি দেয় বাংলাদেশ। গত বছরের ৫ আগস্ট দেশত্যাগ করে ভারতে যাওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...