Don't Miss
Home / আজকের সংবাদ / মাস্ক ব্যবহারে কঠোর হচ্ছে সরকার

মাস্ক ব্যবহারে কঠোর হচ্ছে সরকার

এম্এনএ জাতীয় ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের বিষয়ে আরও কঠোর হচ্ছে সরকার। এখন থেকে মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করা হবে। এভাবে দেখা হবে ৭ থেকে ১০ দিন। এরপরও মাস্ক না পরলে জেলের বিধান কার্যকর করা হতে পারে।

এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব এ কথা।

এর আগে গত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বলেছিলেন, সপ্তাহখানেক দেখা হবে। তারপর জরিমানা বাড়ানো হবে। এখন সেটাই করতে যাচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন থেকে বেশি জরিমানা এবং কঠোর অবস্থান নেওয়া হবে।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে এখন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...