এমএনএ বিনোদন ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি গানে কন্ঠ দিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী রফিকুল আলম।
‘তোমার হাতটি ধরে স্বাধীন হলো এদেশ’ শিরোনামের গানটি লিখেছেন তরুণ কবি ও গীতিকার শিফফাত শাহরিয়ার, সুর করেছেন শেখ মিলন।
সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘মিউজিক স্টেশন’ থেকে গানটি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, ‘গানটি গেয়ে জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শন করলাম।’ বঙ্গবন্ধুকে নিয়ে গান করার সময় আবেগ ও শোকে কন্ঠ ভারী হয়ে আসছিল বলেও জানান তিনি।
গীতিকার শিফফাত শাহরিয়ার বলেন, গানটি সবাই পছন্দ করলে আমাদের প্রয়াস সার্থক হবে। বিষয়ের কারণে গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

