Don't Miss
Home / আজকের সংবাদ / মোহাম্মদপুরে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আহত ২

মোহাম্মদপুরে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আহত ২

এমএনএ রিপোর্ট : রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, হেলাল (৩৫) ও মো. সিরাজুল ইসলাম (৫০)।

র‌্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একতা হাউজিং এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে কয়েক ডাকাত জড়ো হওয়ার খবরে সংবাদে সেখানে অভিযান চালানো হয়। পরে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাচ্চু মিয়া সমকালকে জানান, দুজনের পায়ে গুলি লেগেছে। এর মধ্যে হেলালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সিরাজুলকে র‌্যাব-২ নিয়ে গেছে।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...