এমএনএ রিপোর্ট : রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, হেলাল (৩৫) ও মো. সিরাজুল ইসলাম (৫০)।
র্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একতা হাউজিং এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে কয়েক ডাকাত জড়ো হওয়ার খবরে সংবাদে সেখানে অভিযান চালানো হয়। পরে ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাচ্চু মিয়া সমকালকে জানান, দুজনের পায়ে গুলি লেগেছে। এর মধ্যে হেলালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সিরাজুলকে র্যাব-২ নিয়ে গেছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

