Don't Miss
Home / হোম স্লাইডার / মোহাম্মদী হোমসের ফ্ল্যাটে ছাড়, কিস্তি সুবিধা

মোহাম্মদী হোমসের ফ্ল্যাটে ছাড়, কিস্তি সুবিধা

এমএনএ বিশেষ প্রতিনিধি : রাজধানীর সংসদ ভবন থেকে এক মিনিটের পথের শেষে মোহাম্মদপুরস্থ মোহাম্মদী হাউজিং লিমিটেডের ব্লক-বিতে অবস্থিত ‘মোহাম্মদী হোমস আবাসিক এলাকায়’ নির্মীয়মান এ্যাপার্টমেন্ট প্রকল্পে বরাদ্ধ চলছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আবাসন খাতের আয়োজন রিহ্যাব মেলায় সাধারণ ক্রেতাদের জন্য জন্য নির্ধারিত রেটের উপর ১৫ শতাংশ ছাড় এবং সরকারি চাকরিজীবীদের জন্য ১৫% ছাড়ের সাথে আরও ১০ হাজার থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকার স্পেশাল গিফট ভাউচার দিচ্ছে মোহাম্মদী হোমস লিঃ।

mir-mosharref-hossain-pakbirবিশেষ ছাড়ে ব্যাপক সাড়া পাওয়া মোহাম্মদী হোমস লিঃ মোহাম্মদী গ্রুপ অব কোম্পানীজের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটির স্টল নং-৫৭।

আর সঙ্গে রয়েছে ছয় মাস থেকে সর্বোচ্চ দুই থেকে তিন বছর বছরের কিস্তি সুবিধা। মোহাম্মদী হোমস লিঃ ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররেফ হোসেন  জানালেন, মোহাম্মদী হোমস লিঃ-এর মালিকানাধীন ‘মোহাম্মদী হোমস আবাসিক এলাকায়’ নির্মীয়মান রাজউক অনুমোদিত ৫টি এ্যাপার্টেমেন্ট প্রকল্পে ফ্ল্যাট বুকিং চলছে। ইতোমধ্যে আমরা ব্যাপক সাড়া পেয়েছি।

আধুনিক সুযোগ-সুবিধা সম্মিলিত ১৪০০ থেকে ১৯০০ বর্গফুটের বিভিন্ন পরিমাপের লাক্সারি এ্যাপার্টমেন্টগুলোর প্রতি স্কয়ার ফুটের মূল্য ৬০০০ টাকা থেকে ৬৫০০ টাকা পর্যন্ত।

প্রথম দু’দিন গ্রাহকদের কাছ থেকে ভাল সাড়া পাওয়া গেছে জানিয়ে মোহাম্মদী হোমস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররেফ হোসেন বললেন, মেলায় লোকজনের ভাল সমাগম হয়েছে। ক্রেতারা ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন। ইতিমধ্যে আমরা বেশ সাড়া পেয়েছি। আশা করছি আগামী তিন দিনও ভাল সাড়া পাওয়া যাবে।

ট্যাগ : মোহাম্মদী, হোমসের, ফ্ল্যাটে, ছাড়, কিস্তি, সুবিধা
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...