Don't Miss
Home / হোম স্লাইডার / ভারতের পুঁজিবাজার শক্তি হারাচ্ছে

ভারতের পুঁজিবাজার শক্তি হারাচ্ছে

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : নোট বাতিলের সিদ্ধান্তে বড় ধরনের ধস না হলেও ভারতের পুঁজিবাজার একটু একটু করে শক্তি হারাচ্ছে। প্রতিদিনই সেনসেক্স সূচক ৮০/১০০ পয়েন্ট করে কমছে। বিনিয়োগে আস্থা হারানোর কারণে এই পতন স্পষ্ট হয়ে উঠছে। গত বৃহস্পতিবার ২২ ডিসেম্বর ভারতের পুঁজিবাজারে সেনসেক্স প্রায় ৩০০ পয়েন্ট কমেছে।

বোম্বে স্টক একচেঞ্জের ওয়েবসাইট থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার বাজারে সেনসেক্স সূচক টানা ৭ দিনের মতো কমেছে। লেনদেনের সর্বশেষ পর্যায়ে সূচক ছিল ২৬ হাজারের নিচে। অথচ, গত সেপ্টেম্বরে এই সূচক ২৯ হাজারের উপরে ছিল।

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়েছে, সেনসেক্স কমার সঙ্গে সঙ্গে আজ পুঁজিবাজারে আরেক সূচক নিফটিও হাজারের ঘর থেকে নিচে নেমেছে। এ নিয়ে টানা ৭ দিনে সেনসেক্সের পতন হয়েছে ২.৮ শতাংশ। আর মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের পর তা কমেছে প্রায় ৬ শতাংশ।

share-market-19এদিকে সম্প্রতি মার্কিন সুদের হার বৃদ্ধিও পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও কমেছে। গত ২০ দিনে তারা ২৫ কোটি ডলারের বিনিয়োগ ছেড়ে দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ধস না-নামলেও বাজারের দুর্বলতা কিন্তু বেশ স্পষ্ট। আসলে এই দুর্বলতা শুধু নোট বাতিলে নয়, সম্প্রতি মার্কিন সুদের হার বাড়ানোর প্রভাবও অনেক শিল্পের কাছে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে, আর তা অনুমান করেই অনিশ্চয়তা বাড়ছে বাজারে। ক্রেতা কমেছে, কমছে লেনদেনের পরিমাণ।

নোট বাতিলের প্রভাব কাটিয়ে উঠতে শিল্পের আরও ৬ মাস সময় লাগবে বলে মনে করছেন তারা। অর্থাৎ আগামী ২টি ত্রৈমাসিক কোম্পানি ফলাফল বাজারকে তেমন শক্তি জোগাতে পারবে না।

এসএমসি গ্লোবাল সিকিউরিটিজের গবেষণা বিভাগের সহকারী ভাইস প্রেসিডেন্ট সৈরভ জৈন বলেন, বাজার থেকে বিনিয়োগকারীদের আপাতত মুনাফা পাওয়ার সম্ভাবনা নেই। নোট বাতিলের কারণে ডিসেম্বর প্রান্তিক মন্দার মধ্য দিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ঘানি আগামী অর্থবছরেও টানতে হতে পারে।

মডার্ন শেয়ার ও স্টক ব্রোকার্সের অনিল ম্যাঙ্ঘানি বলেন, নোট বাতিলের নেতিবাচক প্রভাব আরও দীর্ঘ হতে পারে। নোট বাতিলের কোর্স কবে শেষ হচ্ছে- বিনিয়োগকারীরা মূলত সে ঘোষণার অপেক্ষায় বসে আছে।

ট্যাগ : ভারতের, পুঁজিবাজার, শক্তি, হারাচ্ছে
x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...