Don't Miss
Home / সাহিত্যপাড়া / রশ্নিকা মন্দানার প্রথম ছবি ‘মিশন মজনু’

রশ্নিকা মন্দানার প্রথম ছবি ‘মিশন মজনু’

এমএনএ বিনোদন ডেস্ক :  বলিউডে পা রাখার জন্য প্রস্তুত ভারতের সাউথ সেনসেশন রশ্মিকা মন্দানা। আগামী বছরে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ সিনেমায় অভিষেক হতে যাচ্ছে রশ্মিকার। ‘ডিয়ার কমরেড’খ্যাত এ অভিনেত্রী কিছুদিন আগে এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। অভিষেক সিনেমাটির শুট এখনো শুরু না হলেও এরই মধ্যে খবর, বলিউডে দ্বিতীয় সিনেমায় চুক্তি সেরেছেন রশ্মিকা।
একটি পোর্টালের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, বিকাশ বেহল পরিচালিত ও অমিতাভ বচ্চন অভিনীত ‘ডেডলি’ সিনেমায় দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। এর আগে এ সিনেমার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল ক্যাটরিনা কাইফ ও কৃতি শ্যাননকে। কিন্তু গুঞ্জন, অমিতাভ বচ্চন অভিনীত এ সিনেমায় বেশ ভালো পারিশ্রমিক দিয়েই নেওয়া হচ্ছে রশ্মিকাকে।

পিঙ্কভিলাকে একটি সূত্র বলেছে, ‘একতা (কাপুর) চেয়েছিলেন সিনেমাটিতে কোনো সুপরিচিত মুখ থাকুক। বিকাশ রশ্মিকাকে প্রস্তাব দিলে তিনি চিত্রনাট্য পছন্দ করেন। কিন্তু তিনি দক্ষিণে বিপুল অঙ্কের পারিশ্রমিক নেন। বলিউডে নবাগত হওয়া সত্ত্বেও তিনি এই সিনেমার জন্য পাঁচ-ছয় কোটি রুপি দাবি করেন। নির্মাতারা তাঁদের সিদ্ধান্তে খুশি এবং সিনেমার জন্য তাঁকে নির্ধারণ করেন।’

x

Check Also

৯২ বছর বয়সে ফুসফুসজনিত সমস্যায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক ভারতীয় সংগীতজগতের অমর কণ্ঠস্বর, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে ...