Don't Miss
Home / শিক্ষাঙ্গন / রাত পোহালেই এসএসসির ফল, জানবেন যেভাবে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট

রাত পোহালেই এসএসসির ফল, জানবেন যেভাবে

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেছেন, ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এই ফল প্রকাশের ঘোষণা করবেন তিনি। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল জানা যাবে।

এছাড়া, মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও ফল জানা যাবে। সেজন্য মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ : SSC DHA 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ : DAKHIL MAD 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...