Don't Miss
Home / আজকের সংবাদ / রিয়াল মাদ্রিদ ছাড়ছেন গ্যারেথ বেল!

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন গ্যারেথ বেল!

এমএনএ স্পোর্টস ডেস্ক : নেইমারের দেখোনো পথ ধরে এবার রিয়াল মাদ্রিদ ছাড়ছেন গ্যারেথ বেল। মাদ্রিদ ছাড়ার বিষয়টি নিশ্চিত হলেও সময়ক্ষণ ঠিক হয়নি এখনও। তবে এটা যে কোনদিন যে কোন সময় ঘটে যেতে পারে।

রিয়াল মাদ্রিদে সুখেই আছি- বরাবরই এমনটা বলে আসছেন গ্যারেথ বেল। তবে খুব বেশি দিন হয়তো তার সুখে থাকা হচ্ছে না। নতুন মৌসুমকে সামনে রেখে দলের শক্তিমত্তা বৃদ্ধি করতে কিলিয়ান এমবাপ্পেকে আনার চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। যে কারণে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পরিকল্পনা করেছেন ওয়েলস উইঙ্গার বেল।

ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বেল যোগাযোগ রাখছেন বলে জোর গুঞ্জন শোনা যায়। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন জানিয়েছে, চেলসি নয়; এমবাপ্পে রিয়ালে আসলে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন টটেনহ্যামের সাবেক ফরোয়ার্ড।

চলমান দলবদলের বাজারে রিয়াল মাদ্রিদের নাম্বার ওয়ান টার্গেটে রয়েছেন এমবাপ্পে। তার জন্য ১২০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি আছে জিনেদিন জিদানের দল। মোনাকোর এই তারকা খেলোয়াড়ও রিয়ালের প্রতি মুগ্ধতা প্রকাশ করে আসছেন। আর এমবাপ্পে রিয়ালে আসলে প্রথম একাদশে বেলের জায়গা হুমকির মুখে পড়বে। এটা ভেবেই ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার পরিকল্পনা করছেন বেল।

ডন ব্যালন জানায়, বেল ইতোমধ্যেই জেনে গেছেন এমবাপ্পে আসলে ফরাসি তারকাকে তারই জায়গা ছেড়ে দিতে হবে। এজন্যই তিনি সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। এমনকি সংবাদমাধ্যমটির দাবি, এরইমধ্যে সতীর্থ লুকা মডরিচকে রিয়াল ছাড়ার বিষয়টি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েও দিয়েছেন বেল।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...