Don't Miss
Home / হোম স্লাইডার / শান্তি ও নিরাপত্তার প্রশ্নে ভারত শেখ হাসিনা সরকারের পাশে আছেঃ অজিত দোভাল
অজিত দোভাল
অজিত দোভাল

শান্তি ও নিরাপত্তার প্রশ্নে ভারত শেখ হাসিনা সরকারের পাশে আছেঃ অজিত দোভাল

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের প্রশংসা করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, শান্তি ও নিরাপত্তার প্রশ্নে শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত।

রবিবার নয়াদিল্লির সর্দার প্যাটেল ভবনে তার কার্যালয়ে মুজিবনগর এবং বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী কেন্দ্রীয় কল্যাণ সমিতির সভাপতি এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব মুহাম্মদ মুসার সঙ্গে সাক্ষাৎ করেন দোভাল। তিনি বলেন, শান্তি ও নিরাপত্তার আমরা বাংলাদেশের স্থায়ী অংশীদার। ১৯৭১ সালে আমরা যেমন বাংলাদেশের সঙ্গে ছিলাম তেমনি আমরা এই সরকারের পাশে আছি।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। এ সময় উভয় দেশের পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে চিনি সরবরাহ করতে দোভাল এবং কোয়াত্রাকে অনুরোধ করেন মুসা।

বৈঠকে বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত দেশ হিসেবে গড়ে তোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন দোভাল। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের প্রশংসা করেন তিনি।

x

Check Also

ইসলামাবাদে ব্যর্থ আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার আশা পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো উন্মুক্ত ...