Don't Miss
Home / নারী ও ‍শিশু / শিশুদের কলকাকলিতে মুখর ‘অর্জন’ আয়োজিত অনুষ্ঠান
অর্জন

শিশুদের কলকাকলিতে মুখর ‘অর্জন’ আয়োজিত অনুষ্ঠান

এমএনএ জীবনচর্চা ডেস্কঃ দেশের তরুণ উদ্যোক্তা ও তাদের পরিবার নিয়ে “অর্জন এর কলকাকলি ” রাজধানী উত্তরার লিজেন্ড ক্লাব হলে অনুষ্ঠিত হয়। গ্রুপ ক্রিয়েটর এবং এডমিন নাজনীন আফরোজ তার ২২ বছরের উদ্যোক্তার অভিজ্ঞতা দিয়ে এবারে উদ্যোক্তাদের পরিবার নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান।

যেখানে ছিল শিশুদের নিয়ে বিভিন্ন প্রকার বিনোদনমূলক আয়োজন ছিল দেখার মতো। শিশুদের বই পড়ায় আগ্রহী করে তুলতে শিশুদের হাতে তুলে দেওয়া হয় লেখক চঞ্চল কুদ্দুস এর লেখা ছড়া ও কবিতার বই। শিশুদের উদ্যোক্তা মাদের বিভিন্ন উৎপাদিত পণ্য প্রদর্শনের পাশাপাশি বিক্রিও হয়েছে বেশ ভালো। আগ্রহ ভরে আগত দর্শনার্থী ও অতিথিরা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য কিনেছেন। অনেকে তাদের পছন্দের পণ্যের অর্ডার করেছেন। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে, খাদ্য পণ্য, অর্গানিক পণ্য ও বিভিন্ন বস্ত্রপণ্য।

অনুষ্ঠানেৃ আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেছেন, আমাদের নারীরা বর্তমান সময়ে যেভাবে যেভাবে তাদের শ্রম ও মেধায় নিজেদের মেলে ধরছেন, এভাবে এগিয়ে গেলে আমাদের সমাজ, দেশের অর্থনীতি আরো এগিয়ে যাবে।  সব শেষে ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।

বাংলাদের চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির সভাপতি আজিজ রেজা র ধামাকা পারফরম্যান্স মাতিয়ে তোলে পুরা অনুষ্ঠান। এছাড়াও ছিল এ প্রজন্মের শিল্পীদের মন মাতানো গান, নাচ, আবৃতি।

অর্জন এর স্বত্ত্বাধিকারী নাজনীন আফরোজ আগত অতিথি ও অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন শীঘ্রই ‘অর্জন’ আয়োজন করবে শীতকালীন মেলার। যেখানে পুরো ভেন্যুতে সজ্জিত থাকবে অর্জন গ্রুপের উদ্যোক্তাদের পণ্য।

x

Check Also

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য ...