Don't Miss
Home / আইন আদালত / শেখ হাসিনা হত্যা চেষ্টাকারীদের বিভিন্ন মেয়াদে শাস্তির রায়

শেখ হাসিনা হত্যা চেষ্টাকারীদের বিভিন্ন মেয়াদে শাস্তির রায়

এমএনএ সংবাদ ডেস্ক :  সাতক্ষীরায় আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব-সহ ৫০ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

আসামিদের মধ্যে তিনজনকে সর্বোচ্চ ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের অনধিক দুই বছর করে সাজা দেওয়া হয়।

আজ(৪ ফেব্রুয়ারী)  বৃহস্পতিবার সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৩৪ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা গাড়ি বহর নিয়ে সাতক্ষীরা থেকে মাগুরা যাওয়ার পথে কলারোয়ায় সন্ত্রাসীদের হামলার শিকার হন।

ওই ঘটনায় করা মামলা প্রথম দফায় খারিজ হয়ে যাওয়ার পর নতুন করে ২০১৪ সালে পুনরুজ্জীবিত হয়। তাতে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ।

x

Check Also

স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

এমএনএ রাজনীতি ডেস্কঃ শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন ...