Don't Miss
Home / হোম স্লাইডার / সরাইল থানার ওসিকে দায়িত্ব থেকে অব্যাহতি

সরাইল থানার ওসিকে দায়িত্ব থেকে অব্যাহতি

এমএনএ রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় খেলাফত মজলিসের এক নেতার জানাজায় অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। করোনা ভাইরাস মহামারীর মধ্যে জনসমাগমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল শনিবার সকালে এ জমায়েত করেন তারা।

তবে মারাত্মক ঝুঁকির মাঝে জনসমাগম ঠেকাতে প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। এ কারণে সরাইল থানার ওসি শাহাদাৎ হোসেন টিটুকে ওই এলাকার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

করোনা প্রাদুর্ভাবের মধ্যেই এদিন সকালে ওই ইসলামী দলের নেতার জানাজায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন। পরে তাদের গা ঘেঁষাঘেষি করে অংশগ্রহণ দেখে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর মধ্যে রাতে পুলিশ সদরদপ্তর এ পদক্ষেপ নেয়।

সদরদপ্তর থেকে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় লোক সমাগমের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে পারেননি ওই ওসি। ফলে তাকে সরাইল থেকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে জনসমাগমের পর ওসি মো. শাহাদাৎ বলেন, জানাজায় এত লোক হবে আমরা চিন্তাও করতে পারিনি। লোকজন আসতে শুরু করার পর আমাদের কিছুই করার ছিল না।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...