Don't Miss
Home / আজকের সংবাদ / সাকিবকে টপকে শীর্ষে রবীন্দ্র জাদেজা

সাকিবকে টপকে শীর্ষে রবীন্দ্র জাদেজা

এমএনএ স্পোর্টস ডেস্ক : এটা বোঝাই যাচ্ছিল যে সাকিবকে টপকে শীর্ষে রবীন্দ্র জাদেজা ঠাঁই করে নিবেন। এম্নিতেই রবীন্দ্র জাদেজার ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে সাকিব আল হাসানের শ্রেষ্ঠত্ব হুমকির মুখেই ছিল। এবার সেই শঙ্কাই বাস্তবে রূপ নিল। কলম্বো টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে সাকিবকে টপকে টেস্টের সেরা অলরাউন্ডারের জায়গা দখল করেন জাদেজা। অন্যদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রাখেন এই ভারতীয় স্পিনার।

বল হাতে ৭ উইকেট নিয়ে ধরে রেখেছেন বোলারদের শীর্ষস্থান। সঙ্গে ব্যাট হাতে অপরাজিত ৭০ রবীন্দ্র জাদেজাকে নিয়ে গেছে আরেকটি চূড়ায়। শ্রীলঙ্কার কলম্বো টেস্টের পারফরম্যান্সে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার এখন ভারতের এই ক্রিকেটার। দুইয়ে নেমে গেছেন সাকিব আল হাসান।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে কিছুদিন ধরে এক নম্বরে থাকা জাদেজা এই প্রথম অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন। তার রেটিং পয়েন্ট এখন ক্যারিয়ার সর্বোচ্চ ৪৩৮। সাকিবের রেটিং পয়েন্ট ৪৩১। রবিচন্দ্রন অশ্বিন তিনে ৪১৮ পয়েন্ট নিয়ে।

আজ মঙ্গলবার নতুন র‌্যাঙ্কিং আপডেট করে আইসিসি। প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় সুখবর পেয়েছেন মইন আলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন ইংলিশ অলরাউন্ডার। ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিং- তিনটিতেই নিজের আগের সেরাকে ছাড়িয়ে গেছেন মইন।

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে দারুণ ব্যাটিং করা ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা শীর্ষ তিনে ওঠে এসেছেন। দুই নম্বরে থাকা জো রুটের চেয়ে সামান্য পিছিয়ে রয়েছেন পূজারা। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জো রুট। ওয়ার্নার ১০ নম্বরে নেমে গেলেও বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে নিজের অবস্থানের উন্নতি ঘটানোর সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ান ওপেনারের সামনে।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ব্যাট-বলে দ্যুতি ছড়িয়ে ব্যাটসম্যান, বোলার এবং অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের ক্যারিয়ার-সেরা অবস্থানে পৌঁছেছেন মঈন আলি। দ্বিতীয় ইনিংসে ৭৫ রান করার পাশাপাশি দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ১৯ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পাইয়ে দেন মঈন। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ২১তম, বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৮তম এবং অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে ওঠে এসেছেন এই ইংলিশ তারকা।
পেয়েছেন নিজের সেরা রেটিং পয়েন্ট, ৬২৫।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ২৭, বোলারদের ৩০ ও অলরাউন্ডারদের মধ্যে ছয়ে থেকে শুরু করেছিলেন মইন। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে চার ম্যাচের সিরিজে আড়াইশ রান ও ২৫ উইকেটের রেকর্ড গড়েছেন এই সিরিজে। সেটিরই প্রতিফলন র‌্যাঙ্কিংয়ে।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জাদেজার পয়েন্ট ৪৩৮। ৪৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন সাকিব। রবিচন্দ্রন অশ্বিন (৪১৮) এবং মঈন আলি (৪০৯) সাকিবকে ছাড়িয়ে যাওয়ার চোখ ‘রাঙানি’ দিচ্ছেন। অবশ্য পাঁচ নম্বরে থাকা বেন স্টোকস (৩৬০) বেশ পিছিয়ে রয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই দারুণ বোলিং করে শীর্ষস্থান আরো মজবুত করেছেন জাদেজা। ৮৯৩ পয়েন্ট নিয়ে চূড়ায় রয়েছেন তিনি। দুই নম্বরে থাকা ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের পয়েন্ট ৮৬০। ৮৪২ পয়েন্ট নিয়ে তিনে রবিচন্দ্রন অশ্বিন। জস হ্যাজেলউড (৮২৬) এবং রঙ্গনা হেরাথ (৮১৭) শীর্ষ পাঁচে রয়েছেন।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৯৪১ পয়েন্ট নিয়ে চূড়ায় থাকা স্টিভেন স্মিথের চেয়ে বেশ পিছিয়ে রয়েছেন রুট (৮৯১)। তবে রুটের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছেন পূজারা। কলম্বো টেস্টে সেঞ্চুরি করে ৫ ধাপ এগিয়ে অজিঙ্কা রাহানে উঠে এসেছেন পাঁচে, এক ধাপ এগিয়ে তিনে চেতেশ্বর পুজারা(৮৮৮)। কেন উইলিয়ামসন (৮৮০) পূজারার কাছাকাছি থাকলেও বেশ পিছিয়ে আছেন বিরাট কোহলি (৮১৩)। কলম্বো টেস্টে শ্রীলঙ্কা হারলেও সেঞ্চুরি করে ১০ ধাপ এগিয়ে কুসল মেন্ডিস উঠেছেন ১৯ নম্বরে। আরেক সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নে ১৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে।

ওল্ড ট্রাফোর্ডে ৯৯ রান করে জনি বেয়ারস্টো দুই ধাপ এগিয়ে সাত নম্বরে। একই টেস্টে ৩০ ও ৮৩ রান করে এক ধাপ এগিয়ে নয়ে হাশিম আমলা।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...