Don't Miss
Home / হোম স্লাইডার / সাতক্ষীরায় বাস দুর্ঘটনা। নিহত ২

সাতক্ষীরায় বাস দুর্ঘটনা। নিহত ২

এমএনএ সংবাদ ডেস্ক :  সাতক্ষীরায় যাত্রীবাহী একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চিংড়ি ঘেরে উল্টে পড়ে দুইজন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন।

আজ রোববার সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা থানার শাকদাহ ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত একজনের পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা-খুলনা সড়কে চুকনগর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে শাকদহ ব্রীজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে একটি চিংড়ি ঘেরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার ব্রিগেড ও পুলিশ এসে বাসের মধ্যে থাকা দু’জনের লাশ উদ্ধার করে।

এছাড়া আহত ১০ জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। নিহত দুই জনের মধ্যে একজনের নাম রামপদ মন্ডল। তার বাড়ি সাতক্ষীরা জেলার শামনগর উপজেলায়। অন্যজনের নাম পরিচয় জানা যায়নি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শিদ ঘটনার সত্যতা জানিয়ে বলেন, আহত ১০ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত খুলনা মেট্রো-জ-০৪-০০৬৯ নাম্বারের বাসটি উদ্ধার করা হয়েছে।

x

Check Also

আলোচনার মধ্যেই নতুন হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার প্রক্রিয়া চলমান থাকলেও ইরানের ওপর নতুন করে যুক্তরাষ্ট্র হামলা ...