Don't Miss
Home / জাতীয় / সাহস থাকলে তারেক রহমান দেশে আসুক : প্রধানমন্ত্রী
(একনেক) সভায়

সাহস থাকলে তারেক রহমান দেশে আসুক : প্রধানমন্ত্রী

এমএনএ জাতীয় ডেস্ক : পালিয়ে না থেকে সাহস থাকলে তারেক রহমানকে দেশে আসতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, সাজাপ্রাপ্ত ও পলাতক নেতৃত্বকে জনগণ কেন ভোট দেবে? দেশের উন্নয়ন যাদের পছন্দ নয় তারাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে’। জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি এসব বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি শাসনামলে দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। তবে সম্পদের প্রাচুর্য না থাকলেও যে উন্নতি করা সম্ভব, তা প্রমাণ করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত গং দেশকে পিছিয়ে নিতে চায়। আমি থাকলে ডেভেলপমেন্ট হবে এবং আমি না থাকলে এগুলো স্থবির হবে। ওরা যদি আবারও ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ তো রসাতলে যাবে।

এ সময় প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া দেশে প্রবাসী বিনিয়োগ করার ক্ষেত্রে সমস্যা থাকলে তা দূর করা হবে বলেও জানান তিনি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, দেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসীদের জন্য সরকার বিশেষ ব্যবস্থার প্রস্তাব করেছে।তিনি প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন মেনে চলার অনুরোধ করে বলেন, ‘আমি আশা করি আপনারা এটি মেনে চলবেন। দেশে বিনিয়োগ বন্ড ও প্রিমিয়াম বন্ড রয়েছে যেখানে প্রবাসীরা বিনিয়োগ করতে পারবেন।’
x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...