Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / সেরা করদাতা সম্মাননা পেলেন মহিউদ্দিন মোনেম
সেরা করদাতা সম্মাননা পেলেন মহিউদ্দিন মোনেম

সেরা করদাতা সম্মাননা পেলেন মহিউদ্দিন মোনেম

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড সম্মাননা পেলেন এ এস এম মহিউদ্দিন মোনেম। তিনি ২০২০-২০২১ কর বছরের জন্য সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছে। আব্দুল মোনেম-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এ এস এম মহিউদ্দিন মোনেম ২০২০-২০২১ কর বছরের জন্য কর অঞ্চল কুমিল্লার অধীনে সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী হিসেবে এই সম্মাননা পেয়েছে।

সরকারের এই ধরনের পদক্ষেপকে তিনি আন্তরিক ভাবে সাধুবাদ জানান এবং প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে এই ধরনের পদক্ষেপ আয়কর প্রদানকে আরও উৎসাহিত করবে বলে তিনি মনে করেন।উল্লেখ্য, এ এস এম মহিউদ্দিন মোনেম বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোনেম এর কনিষ্ঠ পুত্র। তিনি বাংলাদেশ চেক রিপাবলিক এর অনারারি কনস্যুলেট, তথ্য প্রযুক্তি রপ্তানিতে স্বর্ণপদক প্রাপ্ত, একাধিকবার রাষ্ট্রপতি পদকে এবং প্রথম বারের মত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০ এ ভূষিত হয়েছে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...