Don't Miss
Home / জাতীয় / সোমবার মডার্নার আরও ৩০ লাখ টিকা আসছে

সোমবার মডার্নার আরও ৩০ লাখ টিকা আসছে

এমএনএ জাতীয় ডেস্কঃটিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৩০ লাখ করোনাভাইরাসের টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার আজ শনিবার এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দুপুরে প্রথম আলোকে জানিয়েছেন, মডার্নার ওই ৩০ লাখ টিকা সোমবার ঢাকায় পৌঁছাবে। এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...