Don't Miss
Home / প্রশাসন / সোমবার যশোর জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোমবার যশোর জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং রোববার এ তথ্য জানিয়েছে। সফরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

যশোরে পৌঁছে শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন। পরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি নেবেন।

বিকেলে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফিরবেন প্রধানমন্ত্রী।

x

Check Also

এসএসসি, সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে: শিক্ষামন্ত্রী

এমএনএ প্রতিবেদক সারা দেশে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে ...