Don't Miss
Home / হোম স্লাইডার / সৌদি আরবের বাদশা করোনাভাইরাসের টিকা নিলেন

সৌদি আরবের বাদশা করোনাভাইরাসের টিকা নিলেন

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম ডোজ টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান। স্থানীয় সময় শুক্রবার সৌদি আরবের অর্থনৈতিক জোন হিসেবে পরিচিত নিওম সিটিতে তিনি টিকা নিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বাদশার টিকা নেওয়ার দুটি ছবি এবং একটি ছোট ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, একজন চিকিৎসাকর্মী বাদশা সালমানকে টিকা দিচ্ছেন।

x

Check Also

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য ...