Don't Miss
Home / আজকের সংবাদ / সৌদি সামরিক বাহিনীতে প্রথম বারের মতো নারী সৈনিক

সৌদি সামরিক বাহিনীতে প্রথম বারের মতো নারী সৈনিক

এমএনএ আন্তর্জাতিক সংবাদ ডেস্ক : প্রথম বারের মতো সৌদিতে নারী সৈনিক নিয়োগের ঘোষণা দিয়েছে রিয়াদের কিং ফাহাদ সিকিউরিটি কলেজ। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সামরিক বিভাগ এক নির্দেশনায় সৈনিক হিসেবে সৌদি নারীদের ভর্তি ও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হবে। আবশির ইমপ্লয়মেন্ট প্লাটফর্মের মাধ্যমে চাকরির আবেদন করা যাবে।

রিয়াদে অবস্থিত কিং ফাহাদ সিকিউরিটি কলেজ সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধিভূক্ত একটি সামরিক বাহিনীর একটি কলেজ। মন্ত্রণালয়ের অধীনে কলেজটি বিশেষায়িত শিক্ষা, নিরাপত্তা প্রশিক্ষণ ও নিরাপত্তা বিষয়ক গবেষণার দায়িত্ব পালন করে।

এই কলেজ থেকে সমাপনকারীরা সরকারের নিরাপত্তা বিষয়ক বিভিন্ন পদে দায়িত্ব পালন করে। শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীরা জননিরাপত্তা, সিভিল ডিফেন্স, মাদক নিয়ন্ত্রণ, তদন্ত ও গোয়েন্দা বিভাগ, ইমিগ্রেশন ও কারাগারসহ নানা দায়িত্ব পালন করে থাকে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...