Don't Miss
Home / আজকের সংবাদ / হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি প্রিন্সসহ নিহত ৮

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি প্রিন্সসহ নিহত ৮

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিমের আসর অঞ্চল পরিদর্শনের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি প্রিন্স মুনসুর বিন মুকরিনসহ দেশটির আটজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন।
৫ নভেম্বর গতকাল রবিবার দুর্ঘটনা ঘটে। এ সময় হেলিকপ্টারে থাকা আটজন আরোহীর সবাই নিহত হয়েছে। এর আগে গতকাল রবিবার বিকালে হেলিকপ্টারটির রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে উদ্বৃত করে বিবিসি এ খরব জানিয়েছে।
নিহত প্রিন্স মুনসুর আসেরের দক্ষিণ প্রদেশের ডেপুটি গভর্নর ছিলেন। তিনি মুহাম্মদ বিন আব্দুল আজিজ আল সউদের ছেলে। ২০১৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি সৌদি আরবের মুকুটধারী প্রিন্স ছিলেন। যাকে ২০১৫ সালে তাঁর সৎ ভাই এবং বর্তমান বাদশাহ সালমান সরিয়ে দিয়েছিলেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় আল ইখবারিয়া নিউজ চ্যানেলের খবরে বলা হয়, যুবরাজসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে হেলিকপ্টারটি যাওয়ার সময় ইয়েমেন সীমান্ত সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হবার কারণ জানা যায়নি।
এ ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানে ১১জন প্রিন্স, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রী আটক হবার পর দেশটিতে তোলপাড় চলছে।
এ ছাড়া সৌদির ন্যাশনাল গার্ডমন্ত্রী ও নৌবাহিনীপ্রধানকে বরখাস্ত করা হয়েছে। এর পাশাপাশি দুজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে, যাদের মধ্যে সৌদি রাজ পরিবারের একজনগুরুত্বপূর্ণ সদস্যও রয়েছেন।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর নেতৃত্বে এ দুর্নীতি বিরোধী অভিযান চলছে। গত শনিবার সৌদির বাদশাহ সালমান তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে একটি দুর্নীতি দমন কমিটি গঠন করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই আটকের এ ঘটনা ঘটল।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সে এলাকায় হেলিকপ্টারে করে কিছু জরিপ পরিচালনা করছিল আরোহীরা।
x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...