Don't Miss
Home / অর্থনীতি / ৯ মাসে রপ্তানি আয় ২৪৯৫ কোটি ডলার

৯ মাসে রপ্তানি আয় ২৪৯৫ কোটি ডলার

এমএনএ রিপোর্ট : ঘুরে দাঁড়াতে শুরু করেছে রপ্তানি খাত। অস্থিতিশীল বিশ্ববাজারে মূলত বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা অটুট ও পরিমাণে বাড়তে থাকায় রপ্তানি খাতে এ সুবাতাস বইছে। এরই ধারাবাহিকতায় চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রপ্তানি আয় হয়েছে ২৪৯৫ কোটি ৫১ লাখ মার্কিন ডলার।

গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ২ হাজার ২৯০ কোটি ৪৭ লাখ ডলার। ফলে চলতি অর্থবছরের এ সময়ে প্রবৃদ্ধি ৮ দশমিক ৯৫ শতাংশ।

গতকাল মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে রপ্তানির এ তথ্য উঠে এসেছে।

Bangladesh-F-C

এতে দেখা গেছে, নিটওয়্যার খাতে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ঘটেছে ৬ দশমিক ৬৮ শতাংশ। আর একই সময়ে ওভেন গার্মেন্টের প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৬৪ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে অর্জিত আয়ের মধ্যে তৈরি পোশাক খাত থেকেই এসেছে ২ হাজার ৪৪ কোটি ডলার।

চলতি অর্থবছর ৩ হাজার ৩৫০ কোটি ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৩ হাজার ১২০ কোটি ডলার।

ইপিবির প্রতিবেদন পর্যালোচনায় আরও দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪৪৩ কোটি ৮০ লাখ ডলার। নির্ধারিত সময়ের মধ্যে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

এ সময়ে প্রকৃত রপ্তানি আয় হয়েছে ২ দশমিক ১২ শতাংশ বেশি।

অন্যদিকে মাসওয়ারি হিসাবে শুধু মার্চেই ২৮৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ আয় গত বছরের মার্চের ২৫৯ কোটি ডলারের চেয়ে ৯ দশমিক ২০ শতাংশ বেশি।

x

Check Also

আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধস, ১৩ বছরের মধ্যে এক প্রান্তিকে সর্বোচ্চ পতন

অর্থনৈতিক প্রতিবেদক আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। ২০১৩ সালের এপ্রিলের পর ...