Don't Miss
Home / হোম স্লাইডার / অনলাইনে পর্নোগ্রাফি যৌনস্বাস্থ্যে ভয়াবহ ক্ষতি

অনলাইনে পর্নোগ্রাফি যৌনস্বাস্থ্যে ভয়াবহ ক্ষতি

এমএনএ সাইটেক ডেস্ক : ব্রিটেনের একজন শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞ বলেছেন, অনলাইনে পর্নোগ্রাফি দেখার অভ্যাসের কারণে তরুণ প্রজন্মের ছেলেদের যৌন স্বাস্থ্য ভয়াবহ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নটিংহ্যাম ইউনিভার্সিটি হসপিটালের এই চিকিৎসক এঞ্জেলা গ্রেগরি বলেন, ইদানীং আঠার থেকে পঁচিশ বছর বয়সী তরুণ রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

তারা যৌন স্বাস্থ্য বিষয়ক জটিল সমস্যা নিয়ে চিকিৎসার জন্য আসছেন। তিনি বলেন, ‘আমি খেয়াল করছি গত ষোল বছরে Online-Pornবিশেষ করে গত পাঁচ বছরে সাধারণ চিকিৎসকরা অনেক বেশি হারে তরুণদের আমার কাছে পাঠাচ্ছেন।’

আগে এমনটা দেখেননি বলে তিনি মন্তব্য করেন।

তার মতে অতীতে বেশিরভাগ বয়স্ক পুরুষরা আসতেন ডায়াবেটিস বা হৃদযন্ত্রের সাথে সম্পর্কিত নানা সমস্যা নিয়ে। তরুণরা বড়জোর আসতো ইরেকটাইল ডিসফাঙ্কশন নিয়ে।

বেশ কয়েকবছর ধরে পর্নোগ্রাফিতে আসক্ত পনের বছর বয়সী নিক ছদ্মনাসের এক রোগী বলেন, ‘যৌনতার সাধারণ কোনো জিনিসই আমাকে এখন আর উত্তেজিত করে না। তাই দিনকে দিন আরও খারাপ ধরনের পর্ণের প্রতি আমার আগ্রহ হচ্ছে।’

গ্রেগরি বলেন, খুব সহজলভ্য অনলাইন পর্নোগ্রাফিতে তরুণরা যে ধরনের ছবি বা যৌনতার ধারণা পান তা অনেক সময় বাস্তবতার সাথে মেলে না।

তাতে তাদের বাস্তব জীবনের যৌন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ তারা তাদের সঙ্গীদের কাছে ওই ধরনের অবাস্তব কিছু আশা করে থাকেন।

সূত্র: বিবিসি বাংলা

ট্যাগসমূহ : অনলাইনে পর্নোগ্রাফি, যৌনস্বাস্থ্য, ভয়াবহ ক্ষতিগ্রস্থ,

Save

Save

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...