Don't Miss
Home / হোম স্লাইডার / অফিসে ক্লান্তি দূর করে নিজেকে চনমনে রাখবেন যেভাবে
বিশ্রাম নিতে ইচ্ছে করছে। সারাক্ষণই একটু ঘুম

অফিসে ক্লান্তি দূর করে নিজেকে চনমনে রাখবেন যেভাবে

এমএনএ জীবনচর্চা ডেস্ক : অফিসে এসে কাজে বসতেই একরাশ ক্লান্তি ঘিরে ধরে। খানিকক্ষণ কাজ করতেই বিশ্রাম নিতে ইচ্ছে করছে। সারাক্ষণই একটু ঘুম ঘুম ভাব। দুপুরের খাবার খাওয়ার পর ঘুমে চোখ বুজে আসে। কোনভাবেই আর চেয়ারে বসে কাজ করা সম্ভব হয় না। এসম সমস্যার কারণে কাজেও ঠিক মতো উৎসাহ পাচ্ছেন না। এ সমস্যা আমাদের অনেকেরই।
বিশ্রামহীন জীবনযাপন, কাজের অত্যধিক চাপ, অনিয়িমিত খাওয়াদাওয়া এই সমস্যার মূলে আছে। কর্মব্যস্ততার কারণে নিজের দিকে আলাদা করে খেয়াল রাখা হয় না। তবে সুস্থ থাকতে জীবনে যাপনে কিছু বদল আনা প্রয়োজন। চলুন তবে জেনে নেয়া যাক কোন বদলগুলো আমাদের এই সমস্যা থেকে মুক্তি দেবে-

পর্যাপ্ত ঘুমান

ইঁদুর দৌড়ের জীবনে ঘুমের ঘাটতি থেকেই যায়। পর্যাপ্ত ঘুমের অভাবে শরীর দুর্বল হয়ে পড়ে। সারাক্ষণ ঘুম ঘুম ভাব ঘিরে থাকে। কাজেও ঠিক মতো গতি আসে না। এক জন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন।

মানসিক অবসাদ এড়িয়ে যাবেন না

কর্মক্ষেত্র বা ব্যাক্তিগত জীবন নিয়ে অনেকেই মানসিক অবসাদে থাকেন। আবার সেগুলো এড়িয়েও যান। শরীরের যত্ন নেয়ার পাশাপাশি সুস্থ থাকতে যত্ন নিন মনেরও।

মন খুলে কথা বলুন

অনেকেই আছেন, যারা বরাবরই অন্তর্মুখী। সব কথা নিজের মনের মধ্যেই রেখে দেন। ফলে এই অন্তর্মুখী চাপ শরীর ও মন উভয়কেই দুর্বল করে তোলে। ফলে ক্লান্ত লাগে।

বেরিয়ে পড়ুন ঘুরতে

অফিসের ব্যস্ততায় ঘুরতে যাওয়ার সময় পাচ্ছেন না? জীবনে কাজ যতটা গুরুত্বপূর্ণ, নিজেকে সুস্থ রাখা ততটাই গুরুত্ব বহন করে। ব্যস্ততা থাকবে, তার মাঝেও নিজের জন্য সময় আপনাকেই বার করে নিতে হবে। একঘেয়েমি কাটাতে পাড়ি দিন অন্য কোথাও। এতে শরীর ও মন ভালো থাকবে। কাজেও গতি ফিরবে।

x

Check Also

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য ...