Don't Miss
Home / আজকের সংবাদ / অবশেষে বাংলাদেশে এলো অস্ট্রেলিয়া

অবশেষে বাংলাদেশে এলো অস্ট্রেলিয়া

এমএনএ স্পোর্টস ডেস্ক : অবশেষে ঢাকায় পা রাখল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। গত শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া দল।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে রাত সাড়ে ১১টায় হোটেল র‍্যাডিসনে উঠেছেন স্মিথরা। সকালে বিশ্রাম নিয়ে কাল বিকেলে অস্ট্রেলিয়া দল আসবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, তাদের ব্যাটিং-বোলিং অনুশীলন নেই কাল। জিম করেই সময় কাটাবেন খেলোয়াড়েরা।

এদিকে নিরাপত্তার অজুহাতে বার বার সফল বাতিলের পর গআজ রাতে অসিদের বাংলাদেশের আসার সময় বিমানবন্দর এলাকায় সাধারণ গাড়ি ও মানুষের চলাচল এরই মধ্যে সীমিত করে দেয়া হয়েছিল। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা বাহিনীর সর্তক ছিল।

মিরপুরে প্রথম টেস্টটি শুরু হবে ২৭ আগস্ট। ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২২ আগস্ট দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে নেমে যাওয়ার কথা স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া দলের।

দীর্ঘ ১১ বছর পর আগামী ২৭ আগস্ট টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সিরিজটা হওয়ার কথা ছিল সেই ২০১১ সালে। নানা কারণে গত ছয় বছরে শুধু পিছিয়েছে সিরিজটা। তবে সুখবর এটাই, অবশেষে আলোর মুখ দেখছে প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সিরিজ। অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ এসেছে ২০০৬ সালে।

সর্বশেষ ২০০৬ সালে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলেছিলো দু’দল। এখন পর্যন্ত দু’টি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথমটি হয় অস্ট্রেলিয়ার মাটিতে। আর দ্বিতীয় অনুষ্ঠিত হয় বাংলাদেশের মাটিতে ২০০৬ সালে।

২০০৩ সালে প্রথম টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। অসিদের মাটিতে অনুষ্ঠিত ঐ সিরিজে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। ডারউইনের ঐ সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ১৩২ রানের ব্যবধানে জিতেছিলো অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ইনিংস ও ৯৮ রানের ব্যবধানে জয় পায় অসিরা।

২০০৬ সালে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মত টেস্ট সিরিজ খেলে অস্ট্রেলিয়া। ফতুল্লায় সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ পেয়েও, তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শাহরিয়ার নাফীসের ১৩৮ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪২৭ রান করে টাইগাররা। এরপর প্রথম ইনিংসে ২৬৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংস থেকে পাওয়া ১৫৮ রানের লিডটা পরবর্তীতে ৩০৬ রানে নিয়ে গেছে বাংলাদেশ। কারণ দ্বিতীয় ইনিংসে ১৪৮ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়ার সামনে ৩০৭ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। জয়ের জন্য টার্গেটে খেলতে নেমে বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিকের ঘুর্ণিতে ২৭৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। কিন্তু রিকি পন্টিংয়ের অধিনায়কোচিত ইনিংস, অসিদের ৩ উইকেটের জয় এনে দেয়। ১১৮ রানে অপরাজিত থাকেন পন্টিং।

এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৮০ রানের ব্যবধানে জিতে সিরিজে নিজেদের করে রাখে অস্ট্রেলিয়া।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...