Don't Miss
Home / খেলাধূলা / অবশেষে মিরাজ দিলেন ‘ব্রেক থ্রু’
তৃতীয় বলে বোল্ড হয়ে ফিরলেন ইয়ানেমান মালান

অবশেষে মিরাজ দিলেন ‘ব্রেক থ্রু’

এমএনএ খেলাধুলা ডেস্ক : অবশেষে ভাঙল দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি। মেহেদী মিরাজের চতুর্থ ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ফিরলেন ইয়ানেমান মালান। আউট হওয়ার আগে ৪০ বল খেলে ২৬ রান করেন তিনি।বাংলাদেশের দেওয়া ১৯৫ রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে ব্যাটিং বিপর্যয়ে ৩৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের ইনিংসে হাইলাইটস আফিফ হোসাইনের ৭২ রানের ইনিংস। এছাড়া মেহেদী মিরাজের ৩৮ ও মাহমুদুল্লাহ রিয়াদের ২৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ১৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ইয়ানেমান মালান ও ডি ককের ওপেনিং জুটিতে দারুণ সূচনা পায় দক্ষিণ আফ্রিকা।

১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এ ম্যাচেই দলে ফেরা ডি কক চড়াও হলেন টাইগার পেসার তাসকিনের উপর। তাসকিনের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে দুই চার ও এক ছয়ের মারে ১৪ রান তুলে নিলেন ডি কক। দুজনের পার্টনারশিপ এখন ৪ ওভারে ২৭ রান।এদিন সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পাওয়া একাদশ নিয়েই মাঠে নামছে লাল-সবুজরা।চলতি সিরিজের প্রথম ওয়ানডে জয়ের মধ্য দিয়ে ২০ বছরের আক্ষেপ ঘুচেছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে সব মিলিয়ে ২০তম ম্যাচ খেলতে নেমে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। আজ সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নেমেছে টিম টাইগার্স।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জনেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইন্নে, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, শামসি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...