Don't Miss
Home / রাজনীতি / অলিগলি পথ না খুঁজে নির্বাচনের প্রস্তুতি নিন: বিএনপিকে ওবায়দুল কাদের
অলিগলি

অলিগলি পথ না খুঁজে নির্বাচনের প্রস্তুতি নিন: বিএনপিকে ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ ক্ষমতার পালাবদল চাইলে, অন্য কোনো অলিগলি পথ না খুঁজে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে তার নিজ দফতরে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ের সময় এ কথা বলেন তিনি।

খালেদা জিয়ার মুক্তির জন্য নতুন করে আন্দোলনের হুমকি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গত ১০ বছর ধরে আন্দোলনের হাঁক-ডাক শুনছি। দেশের জনগণ এরইমধ্যে তাদের আন্দোলনের সক্ষমতা জেনে ফেলেছে। বিএনপি নেতারা খালেদা জিয়ার জন্য এ পর্যন্ত ৫শ’ লোক নিয়ে রাজপথে একটি মিছিলও করতে পারেনি। এ ব্যর্থতা তারা ঢাকবে কী করে?

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা প্রদর্শন করে খালেদা জিয়ার বয়সজনিত বিষয়টি বিবেচনায় আরো ৬ মাস জামিনের মেয়াদ বাড়িয়েছেন, তাই বলে এটি বিএনপির আন্দোলনের ফসল নয়। এটি শেখ হাসিনার মহানুভবতা ও মানবিকতার উদাহরণ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে কর্মীরা আন্দোলন করবে কীভাবে? বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জনই সার।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...