Don't Miss
Home / রাজনীতি / অসুস্থ খালেদা জিয়ার হার্টে রিং পরানো হয়েছে
খালেদা জিয়া

অসুস্থ খালেদা জিয়ার হার্টে রিং পরানো হয়েছে

এমএনএ রাজনীতি ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে এনজিওগ্রামের পর তাতে কয়েকটি ব্লক ধরা পড়ে। এরপর তাৎক্ষণিকভাবে সেখানে রিং পরানো হয়েছে।

দুপুর ২টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে। তার অবস্থা ক্রিটিক্যাল না হলেও স্থিতিশীল নয় বলে জানান তিনি।

এর আগে দুপুর দেড়টার দিকে তিনি বলেন, ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হবে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একুয়েট করোনারি হার্টঅ্যাটাক হয়েছে খালেদা জিয়ার। সেটি পর্যবেক্ষণের পর অতিদ্রুত খালেদার হৃদযন্ত্রে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। একই সঙ্গে মেডিকেল বোর্ড ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণে পরিবারের সদস্যদের ব্যবস্থা নিতেও বলেন তিনি।

হৃদযন্ত্রের সমস্যার কারণে শুক্রবার গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় খালেদা জিয়াকে। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে খালেদা জিয়াকে সিসিইউতে ভর্তি করা হয়।

এর পর ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন হয়। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিন-উজ জামান ও অধ্যাপক সামস মনোয়ার রয়েছেন এই বোর্ডে।

সকাল সাড়ে ১০টায় মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ বৈঠকে যোগ দেন।

৭৬ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...