Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / অ্যান্ড্রয়েড ক্রোমে নতুন প্রাইভেসি ফিচার আনছে গুগল
প্রাইভেসি রিভিউ

অ্যান্ড্রয়েড ক্রোমে নতুন প্রাইভেসি ফিচার আনছে গুগল

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ক্রোমের ডেস্কটপ ভার্সনের জন্য প্রাইভেসি রিভিউ ফিচারের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। ডেস্কটপের পাশাপাশি এবার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যও এ ফিচার চালুর উদ্যোগ গ্রহণ করেছে প্রযুক্তি জায়ান্টটি। খবর টাইমস অব ইন্ডিয়া।নতুন প্রাইভেসি ফিচারের গাইডলাইনে বিভিন্ন প্রাইভেসি কন্ট্রোলের বিষয়ে বলা হয়েছে। পাশাপাশি এসব নিয়ন্ত্রণ কীভাবে সামগ্রিক ব্রাউজিং অভিজ্ঞতায় প্রভাব বিস্তার করবে, সে সম্পর্কে জানানো হয়েছে। তবে এ ফিচারের বিষয়ে তেমন কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। কেননা এটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। ধারণা করা হচ্ছে সামনের ক্রোম আপডেটের মাধ্যমে নতুন ফিচারটি আরো ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।

ফিচারের বিষয়ে টেকডাউস দুটি বৈশিষ্ট্যের বিষয়ে জানতে পেরেছে। প্রথমটি হচ্ছে মেক সার্চেস অ্যান্ড ব্রাউজিং বেটার। এটি ব্যবহারকারীদের পরিদর্শনকৃত ইউআরএলের পাশাপাশি প্রতিষ্ঠানের কাছে ক্রোম ব্যবহারের তথ্য শেয়ার করে থাকে। এটি অ্যাড্রেস বারে উন্নত সাজেশন প্রদানসহ দ্রুতগতিতে ব্রাউজিংয়ের অভিজ্ঞতা দিয়ে থাকে। দ্বিতীয়টি হলো, হিস্ট্রি সিংক। অর্থাৎ ব্যবহারকারীরা তাদের সাইন ইন করা সব ডিভাইসে ব্রাউজিং হিস্ট্রি সিংক করতে পারবেন।

সম্প্রতি ক্রোমের প্রডাক্ট ম্যানেজার ইয়ানা ইয়ুশকিনা বলেন, বর্তমানে ক্রোম ব্রাউজারে কিছু সার্চ করা হলে মাত্র ৫০০ মিলিসেকেন্ডে তার সব রেজাল্ট দেখা যায়।এছাড়াও প্রতিষ্ঠানটি শাটডাউন হ্যাং বন্ধে লোকাল ক্যাশ মুছে দিয়েছে। স্টার্টআপের গতি বাড়াতে ক্রোমের হিস্ট্রিতে লোকাল ক্যাশ যুক্ত করেছিল গুগল।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...