Don't Miss
Home / হোম স্লাইডার / আইপিএলের নিলামে বাংলাদেশের ১০ ক্রিকেটার

আইপিএলের নিলামে বাংলাদেশের ১০ ক্রিকেটার

এমএনএ স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের নিলামে বিদেশি ক্রিকেটারদের তালিকায় বাংলাদেশের ১০ ক্রিকেটারের নাম এসেছে। সেই নিলামে উঠবেন এক হাজার ৩ ক্রিকেটার।

ইতিমধ্যে খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেয়ার কাজ সেরে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাকি আছে ৭০ জনের জায়গা। এ জায়গায় লড়বেন এক হাজার ৩ ক্রিকেটার। এর মধ্যে ৮০০ ক্রিকেটারের অভিষেকই হয়নি।

প্রথমবারের মতো আইপিএলে ভারতের ৯টি রাজ্য থেকে ক্রিকেটার নিবন্ধন করেছেন। রাজ্যগুলো হল-অরুণাচলপ্রদেশ, মনিপুর, বিহার, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম, উত্তরখণ্ড ও পুদুচেরি।

নিলামের জন্য বিদেশি তালিকায় সবচেয়ে বেশি ৫৯ খেলোয়াড় নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ জন অস্ট্রেলিয়ার। তৃতীয় সর্বোচ্চ ৩৩ জন ওয়েস্ট ইন্ডিজের। এ ছাড়া শ্রীলংকার ২৮, টেস্ট ক্রিকেটের নবাগত সদস্য আফগানিস্তানের ২৭, নিউজিল্যান্ডের ১৭, ইংল্যান্ডের ১৪, বাংলাদেশের ১০ জন এবং জিম্বাবুয়ের পাঁচ ক্রিকেটার নিবন্ধন করেছেন। এ তালিকায় একজন করে খেলোয়াড় আছেন হংকং, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের।

তবে প্রাথমিক তালিকায় কোন কোন ক্রিকেটার আছেন, সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। এখান থেকে চূড়ান্ত তালিকা করা হবে। বাংলাদেশের কোন ১০ ক্রিকেটার আছেন তাও জানা যায়নি।

আইপিএল নিলামে প্রতি বছর সর্বোচ্চ বেইস প্রাইজ থাকে ২ কোটি টাকা। তবে এবার কোনো ক্রিকেটারই এবার তাদের বেইস প্রাইস ২ কোটি টাকা নির্ধারণ করেননি। যুবরাজ সিং, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, স্পিনার অক্ষর প্যাটেল এবং উইকেটকিপার ঋদ্ধিমান সাহা নিজেদের নূন্যতম মূল্য নির্ধারণ করেছেন এক কোটি টাকা।

এছাড়া কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যকালাম, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কলিন ইনগ্রাম, ডার্সি শর্ট, ক্রিস ওকস, শন মার্শরা দু’কোটির সর্বোচ্চ বেস প্রাইসের তালিকায় রয়েছেন।

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের নিলাম বসবে ১৮ ডিসেম্বর জয়পুরে।

আইপিএলের কোন টিম কোন খেলোয়াড়কে কিনলো তার জন্য অপেক্ষায় থাকেন এসব দলের সমর্থকরাও।

তাই ক্রিকেটার কেনাবেচার এই অনুষ্ঠানটি নিজেই তার অভিনবত্ব, নাটকীয়তা আর তারকাদের উপস্থিতির জন্য একটা আকর্ষণীয় ইভেন্টে পরিণত হয়েছে।

এই নিলামে খেলোয়াড় কেনাবেচা যিনি পরিচালনা করেন একটা কাঠের হাতুড়ি হাতে , তিনিও পৃথিবীর সবচেয়ে নামকরা নিলামকারীদের একজন – যার নাম রিচার্ড ম্যাডলি। যিনি

তিনি একজন ইংরেজ, যিনি ২০০৮ সালের প্রথম আইপিএল থেকেই এই নিলাম করছেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...