Don't Miss
Home / আজকের সংবাদ / আইপিএলে কোন দল কাকে ধরে রাখলো

আইপিএলে কোন দল কাকে ধরে রাখলো

এমএনএ স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের আগে অনুষ্ঠিত হবে নিলাম। ফলে এবারে আগে থেকেই প্রশ্ন ছিল কোন দল কাকে ধরে রাখছে। কিন্তু ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেল কোন কোন দল ধরে রাখলো কাদের?
প্রথমে তিন ক্রিকেটারের কথা থাকলেও পরে ফ্র্যাঞ্চাইজিদের দাবিতে তা বাড়িয়ে করা হয় পাঁচ। যদিও কোনো দলই পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখেনি।
এ আসরে দুই বছরের নির্বাসন থেকে ফিরে আবারও অংশগ্রহণ করছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলস। আর এই দুই দল তাদের পূর্ববর্তী ক্রিকেটারদের ধরে রাখতে পারছে।
আগামী ২৭ ও ২৮ জানুয়ারি বসবে আইপিএলের নিলাম।
রেকর্ড অর্থে বিরাট কোহলিকে ধরে রাখলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কোহলি পাবেন ১৭ কোটি ভারতীয় রুপি। বিসিসিআই তার মূল্য নির্ধারিত করেছিল ১৫ কোটি। অর্থাৎ অতিরিক্ত ২ কোটি টাকা পেলেন কোহলি। মাহেন্দ্র সিং ধোনিকে সামনে চেন্নাই সুপার কিংস ১৫ কোটি দিয়ে ধরে রেখেছে।
ব্যাঙ্গালুরু কোহলির পাশাপাশি এবি ডি ভিলিয়ার্স এবং সরফরাজ খানকে ধরে রেখেছে। ভারতের জাতীয় দলের বাইরে থাকা একমাত্র খেলোয়াড় হিসেবে নিজের দলে জায়গা ধরে রেখেছেন সরফরাজ। কোহলির জন্য ১৭ কোটি রুপি গুনতে হবে ব্যাঙ্গালুরুকে।
ফিক্সিং কেলেঙ্কারির কারণে দুই মৌসুম নিষিদ্ধ ছিল চেন্নাই সুপার কিংস। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৮ আসরেই ফিরছে টুর্নামেন্টের অন্যতম সফল দলটি। সাবেক অধিনায়ক ধোনির হাতেই দায়িত্ব সঁপে দিল চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজিটি।
এবার দল গঠনের জন্য একটা ফ্র্যাঞ্চাইজি মোট ৮০ কোটি রুপি খরচ করতে পারবে। ক্রিকেটার ধরে রাখার পর যে অর্থ পড়ে থাকবে তা নিলামে ব্যবহার করা যাবে। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি যদি একজন ক্রিকেটারকে ধরে রাখে, তাহলে ১২ কোটি স্যালারি ক্যাপ থেকে বাদ যাবে। কিংস ইলেভেন পাঞ্জাব ৬.৭৫ কোটি দিয়ে অক্ষর প্যাটেলকে ধরে রাখলেও নিলামে তারা ৬৭.৫ কোটি টাকাই খরচ করতে পারবে।
বিপিএলের আয়োজক কমিটির বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো কোন কোন খেলোয়াড়কে রেখে দেয়া হয়েছে তার তালিকা প্রকাশ করেছে। একইসঙ্গে খেলোয়াড় কেনাবেচায় কোন দল কত খরচ করতে পারবে সেটিও প্রকাশ করেছে। আসুন, সেসবে চোখ বুলানো যাক-

মুম্বাই ইন্ডিয়ান্স:
যাদেরকে ধরে রাখা হয়েছে: রোহিত শর্মা (১৫ কোটি রুপি), হার্দিক পান্ডিয়া (১১ কোটি রুপি) জসপ্রিত বুমরাহ (৭ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩৩ কোটি রুপি।
নিলামে কত ব্যয় করতে পারবে: ৪৭ কোটি রুপি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু:
যাদেরকে ধরে রাখা হয়েছে: বিরাট কোহলি (১৭ কোটি রুপি), এবি ডি ভিলিয়ার্স (১১ কোটি রুপি) ও সরফরাজ খান (১.৭৫ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩১ কোটি রুপি।
নিলামে কত ব্যয় করতে পারবে: ৪৯ কোটি রুপি।
কলকাতা নাইট রাইডার্স:
যাদেরকে ধরে রাখা হয়েছে: সুনিল নারিন (৮.৫ কোটি রুপি) ও আন্দ্রে রাসেল (৭ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ২১ কোটি রুপি।
নিলামে কত ব্যয় করতে পারবে: ৫৯ কোটি রুপি।
দিল্লি ডেয়ারডেভিলস:
যাদেরকে ধরে রাখা হয়েছে: ঋষভ পন্ত (৮ কোটি রুপি), ক্রিস মরিস (৭.১ কোটি রুপি) ও শ্রেয়াস আয়ার (৭ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩৩ কোটি রুপি।
নিলামে কত ব্যয় করতে পারবে: ৪৭ কোটি রুপি।
কিংস ইলেভেন পাঞ্জাব:
যাদেরকে ধরে রাখা হয়েছে: অক্ষর প্যাটেল (৬.৭৫ কোটি রুপি)
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ১২.৫ কোটি।
নিলামে কত ব্যয় করতে পারবে: ৬৭.৫ কোটি রুপি।
সানরাইজার্স হায়দরাবাদ:
যাদেরকে ধরে রাখা হয়েছে: ডেভিড ওয়ার্নার (১২ কোটি রুপি), ভুবনেশ্বর কুমার (৮.৫ কোপি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ২১ কোটি রুপি।
নিলামে কত ব্যয় করতে পারবে: ৫৯ কোটি রুপি।
চেন্নাই সুপার কিংস:
যাদেরকে ধরে রাখা হয়েছে: এমএস ধোনি (১৫ কোটি রুপি), সুরেশ রায়না (১১ কোটি রুপি) রবীন্দ্র জাদেজা (৭ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩৩ কোটি রুপি।
নিলামে কত ব্যয় করতে পারবে: ৪৭ কোটি রুপি।

রাজস্থান রয়্যালস:
যাদেরকে ধরে রাখা হয়েছে: স্টিভেন স্মিথ (১২ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ১২.৫ কোটি রুপি।
নিলামে কত ব্যয় করতে পারবে: ৬৭.৫ কোটি রুপি।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...