Don't Miss
Home / সাহিত্যপাড়া / আইরিন কক্সবাজারে ঘুরতে গিয়ে ‘কিডন্যাপ’
আইরিন

আইরিন কক্সবাজারে ঘুরতে গিয়ে ‘কিডন্যাপ’

এমএনএ বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত দেখা যায় না চিত্রনায়িকা আইরিন সুলতানাকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বেশ সরব দেখা যায়। কখনো টপলেস, কখনো বা বিকিনি পরে নানা ভঙ্গিমায় ফটোশুট করেন তিনি। সেসব ছবি পোস্ট করে মাঝে মধ্যেই আলোচনায় আসেন তিনি। এনিয়ে অসংখ্য বার এমন সাহসিকতার পরিচয় দিয়েছেন আইরিন।

করোনার সময় নিজের বাসাতেই ছিলেন আইরিন। তার হাতে থাকা সিনেমার কাজ শুরু হয়নি। অনেকেই শুটিং শুরু করলেও আইরিনের ছবিগুলোর শুটিং কবে শুরু হবে তা নিশ্চিত করে কিছুই বলেননি সে সময়। তবে এবার জানা গেলো সিনেমা করতে হিয়ে কিডন্যাপ হলেন এই অভিনেত্রী!

তবে তার এই কিডন্যাপ হওয়াটা বাস্তব জীবনে নয়। ‘ব্ল্যাক লাইট’ নামে একটি সিনেমার গল্পে এমন চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু।

সিনেটি ব্যাপারে দেশিয় গণমাধ্যমকে আইরিন বলেন, ‘ব্ল্যাক লাইট’ সিনেমার গল্প শুনে আমি মুগ্ধ হয়েছি। গল্পে আমি বাবা-মায়ের আদরের মেয়ে। যে কারণে কখনো একা কোথাও ঘুরতে যেতে দেন না। অনেক বুঝিয়ে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে যাই। সেখানে গিয়ে কিডন্যাপ হই। এরপর তৈরি হয় নানা জটিলতা।

গত ২৪-৩০ অক্টোবর পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে।

আইরিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পদ্মার ভালোবাসা’। কলকাতা ও বাংলাদেশে মুক্তি পায় এটি। হারুন-উজ-জামান পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক সুমিত সেন।

২০০৮ সালের ‘প্যান্টেন ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘সেরা হাসি’ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে শোবিজে প্রবেশ করেন আইরিন। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘ভালোবাসা জিন্দাবাদ’। এছাড়া অভিনয় করেছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘সেই তুমি’, ‘টাইম মেশিন’, ‘পদ্মার প্রেম’ সিনেমায়।

অন্যদিকে টিভি নাটকেও অভিনয় করেছেন। আশুতোষ সুজন পরিচালিত ‘ম্যানপাওয়ার’ তার অভিনীত প্রথম প্রচারিত নাটক। এছাড়া অভিনয় করেছেন ‘পৌষ ফাগুনের পালা’, ‘তবুও সংশয়’ ও ‘জলছবি ‘ নাটকে। এছাড়া দেশে এবং বিদেশে বহু র‍্যাম্প মডেলিংয়ে অংশ নেয়া আইরিন টিভি বিজ্ঞাপনেও কাজ করেছেন। ‘রবি’র তোমাকে দিয়ে কিছু হবে না’, ‘প্রাণ ডাল’, ‘জেনোসিস রিয়েল এস্টেট’, ‘আখতার ফার্নিচার’ এর মধ্যে অন্যতম।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...